Sunday
31 May 2026

বুয়েট শিক্ষকদের বিক্ষোভ

July 31, 2024

বাংলাদেশ ডেস্ক: সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষকরা।

বুধবার দুপুর ১২টায় বুয়েটের ক্যাফেটেরিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষকদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল।

আজকের কর্মসূচির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গতকাল রাতে জানান, বুধবার দুপুর ১২টায় দেশের সব আদালত চত্বর, ক্যাম্পাসে ও রাজপথে এ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট

নরসিংদী কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত

বাংলাদেশি পাসপোর্ট পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি

মালদ্বীপে ভিসাধারী বাংলাদেশিদের হয়রানি বন্ধের অনুরোধ

মালয়েশিয়াকে বাংলাদেশে পেরোডুয়া গাড়ি তৈরির আমন্ত্রণ প্রধানমন্ত্রীর