Friday
17 April 2026

যুক্তরাজ্যে ফের মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

July 29, 2024

ইউরোপ ডেস্ক: কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে সহিংসতায় ঘটনায় যুক্তরাজ্যে ফের মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।

স্থানীয় সময় সোমবার (২৯ জুলাই) দুপুর ১টায় মাত্র ৫০০ গজ দূরত্বের ব্যবধানে সমাবেশ করছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপি।

যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউজ অব কমন্সের সামনে আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। তারা একইদিনে ও একই সময়ে এ সমাবেশ করবে।

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের অবস্থান পাশাপাশি। দুই দলের পাশাপাশি সমাবেশ থাকায় অঘটনের আশঙ্কা করছেন প্রবাসীরা।

উল্লেখ্য, লন্ডনে যেকোনো প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশে পুলিশের উপস্থিতি থাকে এবং তাদের অনুমতি নিয়েই তা করতে হয়।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]