আমেরিকা ডেস্ক (যুক্তরাষ্ট্র): কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শাফিন আহমেদ মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন শাফিন আহমেদের কণ্ঠশিল্পী ভাই হামিন আহমেদ।
ভার্জিনিয়ায় শাফিন আহমেদের একটি কনসার্টে অংশ নেওয়ার করার কথা ছিল ২০ জুলাই। তার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শো বাতিল করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে নেয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দেশের অন্যতম শীর্ষ ব্যান্ড মাইলস-এর বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক ছিলেন সঙ্গীত তারকা শাফিন। তার মা ছিলেন কিংবদন্তী নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্ত। শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি।
শাফিন আহমেদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ফিরিয়ে দাও’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা’ ও ‘ফিরে এলে না’।
এনআরবি৩৬৫/এএমটি/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
টরেন্টোতে শিল্পী সন্দীপ সেনের একক সঙ্গীতানুষ্ঠান
মিশিগানে নাচে-গানে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
টরন্টোতে কণ্ঠশিল্পী লিলির একক সংগীতায়োজন