Monday
20 April 2026

জাতিসংঘ মহাসচিবকে বিএনপির স্মারকলিপি; প্রবাসেও লাগাতার কর্মসূচির ঘোষণা

November 18, 2023

আমেরিকা ডেস্ক: জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশ শেষে দলটির পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দেয়া হয়। এ সময় নেতারা বলেন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রবাসেও লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।

১৬ নভেম্বর বিএনপির নিউইয়র্ক মহানগর দক্ষিণ, নিউইয়র্ক মহানগর স্টেট ও নিউইয়র্ক মহানগর উত্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিএনপি নেতা গোলাম ফারুক শাহীনের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন সহকারি মহাসচিবের দপ্তরের রাজনৈতিক সম্পর্কিত কর্মকর্তা জুন পিয়ন। স্মারকলিপিতে বাংলাদেশের মানুষের ভোটাধিকারে জন্য সহযোগিতা কামনা করা হয়। স্মারকলিপিতে বিরোধী দলের ওপর সরকারের দমন-পীড়ন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপও কামনা করা হয়।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। সভা পরিচালন করেন বদিউল আলম, আনোয়ার জাহিদ ও রিয়াজ মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহম্মেদ, জিল্লুর রহমান ও মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদ মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট শাখার আহ্বায়ক অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর ইত্তরের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, যুবদলের কেন্দ্রী আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ আহম্মেদ।

নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল হক আজাদ, আনিসুর রহমান, নাসিম আহমেদ, শহিদুল ইসলাম শিকদার, দেওয়ান কাউসার, আশরাফ হোসেন, মোতাহার হোসেন, হাফিজুর রহমান পিন্টু, জিনাত রেহানা, আমানউল্লাহ আমান, জিয়াউল হক মিশন-সহ অন্যরা।

এনআরবি৩৬৫/এএমটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]