Tuesday
26 May 2026

পর্তুগালে বাংলাদেশিদের সাহিত্য সংসদের যাত্রা শুরু

April 1, 2024

ইউরোপ ডেস্ক: পর্তুগালে বাংলাদেশের সাহিত্য ও পর্তুগিজ সংস্কৃতি বাংলাদেশি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্য নিয়ে নতুন রূপে যাত্রা শুরু করেছে পর্তুগাল সাহিত্য সংসদ নামক একটি সংগঠন।

রোববার রাজধানী লিসবনের আরেইরোতে অবস্থিত এম্বার রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইফতার মাহফিলের মধ্য দিয়ে পর্তুগাল সাহিত্য সংসদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত বিভিন্ন লেখক ও কবি সাহিত্যিক শিল্পীসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হক জানান, পর্তুগালে বসবাসকারী বাংলাদেশিদের মধ্য যারা বিভিন্ন সংস্কৃতিতে অনবদ্য অবদান রেখেছেন এবং হৃদয়ে যারা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে আছেন, তাদের নিয়ে পূর্ণাঙ্গরূপে আত্মপ্রকাশ করেছে পর্তুগাল সাহিত্য সংসদ।

সংগঠনের প্রধান উপদেষ্ঠা লেখিকা ফৌজিয়া খাতুন রানা কমিটি ঘোষণা করেন। পর্তুগাল বাংলা নিউজের সম্পাদক মোহাম্মদ এনামুল হককে সভাপতি এবং সাইক্লিস্ট ও লেখক আবুল হোসেন আসাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পর্তুগাল সাহিত্য সংসদের কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তাসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্যিক উজ্জল হোসেন, কুমিল্লা উত্তর কমিউনিটির উপদেষ্টা কামাল হোসেন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সাবেক সভাপতি ফরিদ আহম্মেদ পাটওয়ারি, বর্তমান সভাপতি মোহাম্মদ রাসেল আহম্মেদ, কবি রাজিব আল মামুন, তরুণ উদ্যোক্তা রনি হোসাইন, আরটিভির পর্তুগাল প্রতিনিধি আনোয়ার এইচ খান ফাহিম ,যমুনা টেলিভিশনের পর্তুগাল প্রতিনিধি জহিরুল ইসলাম মুন, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব সাগর আহম্মেদ, শামীম আহম্মেদ, মাহিন উদ্দিন, শিপলু আহম্মেদ ও মাসুম আহম্মেদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আহমেদ লিটন, আব্দুর রহিম, সাকির হাসান, লাবনী খাতুন ও স্বপ্নিল নিশান। যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ, আলমগীর হোসেন ও সাদিয়া ইসলাম। সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহীন ও নাঈমা বিথী।

সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মঈনুর, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহাগ ও আশরাফুল আলম। প্রচার সম্পাদক প্রান্ত শাহ ও সহ-প্রচার সম্পাদক মাহাবুব আলম। দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ ও সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমন হোসেন। নারী বিষয়ক সম্পাদক রুনা আক্তার রিপা ও সহ নারী বিষয়ক সম্পাদক তানজিলা তিথি। কার্যকরী সদস্য আল আমিন শাহ আলম।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]