Monday
25 May 2026

গ্রিসে পাঁচ প্রবাসী সাংবাদিককে দূতাবাসের সম্মাননা

March 18, 2024

ইউরোপ ডেস্ক: প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় গ্রিস প্রবাসী ৫ সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করেছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ ৫ প্রবাসী সাংবাদিকদের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

রোববার (১৭ মার্চ) বিকেলে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের এ সম্মাননা দেয়া হয়।

সম্মাননা পাওয়া ৫ সাংবাদিক হলেন- মতিউর রহমান মুন্না, জাকির হোসেন চৌধুরী, প্রদীপ কুমার সরকার, নিরব আহমদ রুমন, কামরুজ্জামান ভুঁইয়া ডালিম।

দূতাবাসের ২য় সচিব রাবেয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, আওয়ামী লীগ ও বাংলাদেশ কমিউনিটির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করায় দূতাবাসের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]