Wednesday
24 June 2026

রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

March 9, 2024

বাংলাদেশ ডেস্ক: রমজানের কারণে বাংলাদেশিদের ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে সময়ে পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা আবেদন সেন্টার। আগামী ১২ মার্চ থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন সেন্টারে নতুন নিয়মে প্রতিবেশী দেশটিতে যেতে ভিসার আবেদন গ্রহণ করা হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রমজানের জন্য আগামী ১২ মার্চ থেকে শুধু রাজধানীর যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা সেন্টারে বিকেল ৩টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে।

এছাড়া বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকাল সাড়ে ৩টার আগে আইভ্যাক জিএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]