এশিয়া ডেস্ক: মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পাঁচ তারকা হোটেলে আনন্দঘন পরিবেশে কেক কেটে এ উদযাপন করে সংগঠনটির মালয়েশিয়া শাখা।
শুরুতেই কোরআন তিলাওয়াত এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সবার জন্য দোয়া করেন সহসভাপতি সিদ্দিকুর রহমান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়ার শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির এর সঞ্চালনায় উনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি দাতু আব্দুল রউফ লিটন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ’৭৫ এ ঘাতকরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর জন্য বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। তবে আল্লাহর রহমাতে বেঁচে যান তার সুযোগ্য দুই কন্যা। কিন্তু এখনও দেশি বিদেশি ষড়যন্ত্র চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার। আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া সহসভাপতি খাইরুল ইসলাম মিরাজ, কাজী ইসমাইল হোসেন রানা, তারিকুল ইসলাম চৌধুরী, বাবলা মজুমদার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার উপদেষ্টা ও মালয়েশিয়া আওয়ামী লীগ সহ-সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী উপদেষ্টা ও আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহীন সরদার, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন, মালয়েশিয়া আওয়ামীলীগ শাহআলম শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্যরা।
এনআরবি৩৬৫/এমএএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]