Wednesday
29 April 2026

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অভিবাসী আটক

December 7, 2024

এশিয়া ডেস্ক (মালয়েশিয়া): মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কয়েকটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার রাতে রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের পিকেএনএস অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৯৩ জন অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে চার মাস বয়সি শিশুও রয়েছে। তবে কারও নাম-পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৯ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ৯৩ জনকে আটক করা হয়।

তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে। পরবর্তী পদক্ষেপ নিতে তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের ঝলক

মালয়েশিয়ায় পেট্রোল স্টেশনকর্মীদের নতুন কাজের অনুমতি