Saturday
02 May 2026

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেফতার

November 15, 2024

এশিয়া ডেস্ক (মালয়েশিয়া): মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার রাত ১২টায় সিগাম্বুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ১৫৮ জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে ৪০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালি ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ নিতে গ্রেফতারকৃত সবাইকে কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি