Saturday
18 April 2026

১৫ বাংলাদেশিসহ ৮৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

November 10, 2024

এশিয়া ডেস্ক (মালয়েশিয়া): সাজা শেষে ৮৭ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে ১৫ জন বাংলাদেশিও রয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) তাদের নিজ দেশে পাঠানো হয়েছে বলে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-সহ বিভিন্ন অপরাধে ইন্দোনেশিয়ার ৩৩, ভারতের ২৯, বাংলাদেশের ১৫, কম্বোডিয়ার ৩, ভিয়েতনামের ৩, চীনের ২, থাইল্যান্ডের ১ এবং মিশরের ১ জন নাগরিকসহ মোট ৮৭ জন অভিবাসীকে কারাদণ্ড শেষে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আরও জানায়, অভিবাসীদের তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজস্ব খরচে দেশে ফেরত পাঠানো হয়। সেই সাথে তাদের কালো তালিকাভুক্ত করা হয়, যেন তার ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি