আমেরিকা ডেস্ক (কানাডা): কানাডার সাস্কাচুয়ান সার্বজনীন পূজা পরিষদের উদ্যোগে সাস্কাটুনের কনফেডারেশন ইন হোটেলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।
শুক্রবার দেবীর বোধনের মাধ্যমে পূজার শুভ সূচনা হয়। প্রতিদিন সান্ধ্য পূজার পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত।
নাচ, গান, নাটকের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে বিদেশের মাটিতে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে কমিউনিটির সব সদস্য একযোগে নিরলস কাজ করে। বিজয়া দশমীতে সিঁদুর খেলার মাধ্যমে শেষ হয় এবারের দুর্গাপূজা।
সাস্কাচুয়ান সার্বজনীন পূজা পরিষদের সভাপতি অলক চৌধুরী সদস্যদের প্রতি সফলভাবে পূজা সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন: