Monday
20 April 2026

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নতুন শাখা

July 31, 2024

এশিয়া ডেস্ক (ওমান): বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নতুন শাখা অনুমোদন পেয়েছে ওমানে। ওমানে বসবাসকারী বাংলাদেশিদের এই সংগঠন দেশটিতে তাদের তৃতীয় শাখার অনুমোদন দিয়েছে। শাখাটি ওমান আল বাতিনা সোহারে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সরকার অনুমোদিত সংগঠন। ক্লাবের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ওমান আল বাতিনা সোহারের প্রবাসী বাংলাদেশিদের সাথে আলোচনা করে এই কমিটি গঠন করেন। এর আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ নাজিম উদ্দীনকে। এছাড়াও মোহাম্মদ জাহেদ হোসেন, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ রবিউলকে সদস্য সচিব করা হয়।

এই কমিটি সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি আল বাতিনা সোহার শাখার সদস্য সংগ্রহ করবে। এছাড়াও তারা দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশিয় সংস্কৃতি প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে।

নির্বাচিত আহ্বায়ক কমিটি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক (সিআইপি)-সহ ক্লাবের অন্যান্য নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এনআরবি৩৬৫/এএমটি/টিটি

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট

বুয়েট শিক্ষকদের বিক্ষোভ

মালদ্বীপ প্রবাসীদের সাথে হাইকমিশনের মতবিনিময়

নরসিংদী কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত

বাংলাদেশি পাসপোর্ট পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি