Friday
17 April 2026

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

July 16, 2024

এশিয়া ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের শহরের কেন্দ্রে চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৫ জুলাই) অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে বলেন, একটি কোম্পানি অনুমতি ছাড়াই বিদেশি শ্রমিকদের নিয়োগ করেছেG স্থানীয় জনসাধারণের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ১৩ জুলাই সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বিভাগের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, মোট ২০৩ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে মিয়ানমারের ৯০ জন পুরুষ এবং ১৮ জন নারী, নেপালের ২৭ জন পুরুষ, ইন্দোনেশিয়ার চারজন পুরুষ এবং তিনজন নারী এবং বাংলাদেশের তিনজন পুরুষ রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে।

সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহারের জন্য ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ (বি) ধারা এবং ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন অ্যাক্টের ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। আটককৃতদের জোহর ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]