এশিয়া ডেস্ক: মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
শনিবার পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিস থেকে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেয়া হয়।
এছাড়া ১৪ জুলাই রোববার অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং থেকে দেয়া হয় এ সেবা।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশনায় মোবাইল কনস্যুলার সেবা প্রদানকালে প্রবাসী বাংলাদেশিদের সাথে আগত বাচ্চাদেরকে বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে হাইকমিশনারের পক্ষ থেকে বাংলা বই উপহার দেয়া করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের প্রতিনিধিবৃন্দ এবং সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশিরা।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]