Wednesday
29 April 2026

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশিসহ আটক ৫৬

July 14, 2024

এশিয়া ডেস্ক: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বাংলাদেশিসহ ৫৬ বিদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিআইএম) বলছে, ১০ জুলাই বুকিত বিনতাংয়ের আশপাশে পাঁচটি স্পা সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

১৪ জুলাই ইমিগ্রেশনের মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, একটি দোতালা দোকানে অভিযান পরিচালনা করে ৫৬ বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

পাসপোর্ট ছাড়াই পার্লার পরিষেবার আড়ালে অনৈতিক কার্যকলাপ চলছিল জনসাধারণের এমন অভিযোগের পর পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতর থেকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দল অভিযান পরিচালনা করে।

রুসলিন বলেন, অভিযানে ২০ জন পুরুষ এবং ৪১ জন বিদেশি নারী এবং ৩০ জন স্থানীয় নাগরিকসহ মোট ৯১ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও সুদানের নাগরিকসহ ২০ থেকে ৫০ বছর বয়সী ৫৬ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে।

তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এছাড়াও গ্রেফতার করা হয়েছে, দুজন স্থানীয় নাগরিককে যারা পার্লারের দায়িত্বে ছিলেন।

রুসলিন বলেন, আটক বিদেশি নাগরিকদের বিষয়ে অধিকতর তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও পড়তে পারেন:

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় বাংলাদেশেরঅংশগ্রহণ

১২ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি নারীসহ গ্রেফতার ৭৫

মালয়েশিয়ার জোহর বাহরুতে হাইকমিশনের মোবাইল কনস্যুলার সেবা