এশিয়া ডেস্ক: বিভিন্ন সময় আটক ১২ বাংলাদেশিসহ ১৯১ বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
শুক্রবার এক বিবৃতিতে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে ২ ও ৪ জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ৯৫ ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ৮৪ নাগরিক এবং ১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠানো হয়।
সেই সাথে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদেরকে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]