এশিয়া ডেস্ক: মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের রাওয়াং এর কুয়াংয়ে লজিস্টিক পরিষেবা সংস্থার একটি কারখানা থেকে বৈধ কাগজপত্র না থাকায় ২৯ অভিবাসীকে অভিবাসন বিভাগ (জেআইএম) আটক করেছে।
সোমবার আটকদের মধ্যে ২১ জনই বাংলাদেশি এবং বাকি ৮ জন নেপালের নাগরিক।
জিআইএমর এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক আসরি ওথমান বলেন, কুয়াংয়ে স্থানীয় সময় বেলা ১১টার অভিযানে কারখানায় মোট ১২৮ জন শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশি এবং নেপালিসহ মোট ২৯ জনকে আটক করা হয়।
প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, আটকদের কোনও বৈধ ভ্রমণ নথি ছিল না। অভিবাসন প্রবিধানের ধারা ৩৯বি-এর অধীনে তাদের আটক করা হয়েছে।
এনআরবি৩৬৫/এমএএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]