Wednesday
29 April 2026

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

June 14, 2024

এশিয়া ডেস্ক: সৌদি আরবের আল আফিফ শহরে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) সকাল ১০টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

নিহতরা হলেন- চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির, একই ইউনিয়নের বর্ডারফুল এলাকার জামাল চৌকিদাদের ছেলে সবুজ চৌকিদার ও ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত।

২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী বলেন, তারা তিনজন সৌদি আরবের আল আফিফ শহরে কর্মরত ছিলেন। সেখানেই সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যান। তাদের মরদেহ দেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]