বাংলাদেশ ডেস্ক: উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মিধিলি। দুপু১২টার দিকে বাংলাদেশের উপকূল স্পর্শ করে মিধিলির অগ্রভাগ। বেলা ১টার দিকে এটি পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা ও পায়রা উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে আজ সন্ধ্যা নাগাদ অতিক্রম করবে।
১৭ নভেম্বর আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সংক্রান্ত বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাবাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে একই এলাকায় আছে।
ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছের বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর কাছের দ্বীপ ও চর এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে সাগর খুবই উত্তাল রয়েছে। আর এ জন্য পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এনআরবি৩৬৫/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]