বাংলাদেশ ডেস্ক (বিনোদন): বাংলাদেশ শিল্পকলা একাডেমি দ্বিতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে টেরাকোটা কর্মশালা। ৮ দিনের এই কর্মশালা ১১ আগস্ট শুরু হয়ে চলবে ১৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে কর্মশালা।
কর্মশালার সমন্বয়ক, একাডেমির সহকারি পরিচালক (প্রদর্শনী ও অনুষ্ঠান) মাহাবুবুর রহমান সুজন এনআরবি ৩৬৫-কে জানান, গেল বছর সফল আয়োজনে উৎসাহিত হয়ে দ্বিতীয় বারের মত এবছরও টেরাকোটা কর্মশালার আয়োজন করা হচ্ছে।
তিনি জানান, এবছরও কর্মশালায় অংশ নিবেন ৬০ জন। এবারের আয়োজনে অংশ নিতে ৮০ জনের মত আবেদনপত্র জমা দিয়েছেন। এদের মধ্য থেকে ৬০ জনকে নেয়া হবে। এক্ষেত্রে চারুকলার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। যারা কর্মশালার জন্য মনোনীত হবেন তাদের ৫০০ টাকা করে নিবন্ধন ফি জমা দিতে হবে।
কর্মশালাটি অনুষ্ঠিত হবে জাতীয় চিত্রশালায়। কর্মশালা পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ড. আজহারুল ইসলাম।
এনআরবি৩৬৫/এএমটি/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
যুক্তরাষ্ট্রে মারা গেছেন মাইলস’র শাফিন আহমেদ
প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট
বাংলাদেশি পাসপোর্ট পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি
মালদ্বীপে ভিসাধারী বাংলাদেশিদের হয়রানি বন্ধের অনুরোধ
মালয়েশিয়াকে বাংলাদেশে পেরোডুয়া গাড়ি তৈরির আমন্ত্রণ প্রধানমন্ত্রীর