Monday
25 May 2026

নাসির উদ্দীনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন

November 21, 2024

এশিয়া ডেস্ক (বাংলাদেশ): অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮/১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আজ বৃহস্পতিবার ৬ অগ্রহায়ণ ১৪৩১/ ২১ নভেম্বর ২০১৪ মহামান্য রাষ্ট্রপতি সদয় হয়ে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এএমএম নাসির উদ্দীন-কে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগদান করেছেন।

প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার পদে আরও ৪ জনকে কমিশনার হিসাবে নিয়োগ দেয়া হয়, তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ। অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

১২ কোটি ভোটারের প্রায় সবাই নির্বাচন বর্জন করেছে: বিএনপি

‘নির্বাচনে ভোট দিবেন যেভাবে’