Monday
25 May 2026

মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা

January 26, 2025

এশিয়া ডেস্ক (মালদ্বীপ): মালদ্বীপে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

শুক্রবার রাজধানী মালের থ্যালাসেমিয়া সেন্টারে মালদ্বীপ ব্লাড সার্ভিসের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে অনেক প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

অনেকেই প্রথমবার রক্তদান করে আনন্দ প্রকাশ করেছেন এবং অন্যদেরও এতে অংশ নিতে উৎসাহ দিয়েছেন।

কর্মসূচির স্টল পরিদর্শন করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ।

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের আইন মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

রক্তদান কর্মসূচিতে অংশ নেয়া প্রবাসীদের সনদ ও উপহার দেয় বাংলাদেশ হাই কমিশন।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

মালদ্বীপে ৩৯ প্রবাসী গ্রেফতার

মালদ্বীপে প্রবাসীদের সম্মানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন