এশিয়া ডেস্ক (মালদ্বীপ): দ্বীপরাষ্ট্র মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে মালদ্বীপের বৃহত্তম নেটওয়ার্ক কমিউনিকেশন কোম্পানি ধিরাগু টেলিকমিউনিকেশনস। দেশটিতে অবস্থিত বিভিন্ন দেশের সংগীত শিল্পীদের সাথে অডিটোরিয়ামেও জায়গা করে নেন স্থানীয় বাংলাদেশি প্রবাসী শিল্পীরা।
শুক্রবার দেশটির রাজধানীর পার্শ্ববর্তী হুলোমালে অবস্থিত সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।
উন্মুক্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা গানের মন মাতানো সুরের মুগ্ধতায় ভিড় জমায় হাজারো বাঙালি দর্শক।
প্রবাস জীবনের কর্মব্যস্ততার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে এই ধরনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবপ্রিয় বাঙালিদের মাতিয়ে রাখে ধিরাগু প্রাইভেট লিমিটেডের ভিনদেশীয় সাংস্কৃতিক সন্ধ্যা।
বাঙালি শিল্পীদের অংশগ্রহণে বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বিদেশিদের কাছে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন প্রবাসীরা।
এর ফলে দেশের সংস্কৃতি ভিনদেশিদের মাঝে পরিচয় লাভ করবে অন্যদিকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
প্রবাসী সংগীত শিক্ষক মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এক ঝাক তরুণ বাঙালি প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস পায় পরিবার-পরিজনবিহীন এই রেমিটেন্স যোদ্ধারা।
এই ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য প্রবাসী শিল্পীদের পক্ষ থেকে ধীরাগু টেলিকমিউনিকেশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানানো হয়।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন: