Tuesday
21 April 2026

কানাডা বিএনপি’র দুই কমিটি বিলুপ্তির দাবি

May 27, 2024

আমেরিকা ডেস্ক (কানাডা): বিতর্কিত আখ্যা দিয়ে কানাডায় গঠিত বিএনপির দুই কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন দলটির কুইবেক শাখার নেতা-কর্মিরা। এর সাথে সহমত পোষণ করেছেন ঘোষিত কমিটির একাধিক নেতাও।

পয়লা মে বিএনপি মহাসচিব পূর্ব ও পশ্চিমে বিভক্ত করে কানাডায় দলের দুটি কমিটি অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন। সম্প্রতি এই দুই কমিটির বিলুপ্তি চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মন্ট্রিয়লের পার্ক ভিউ রিসিপশন হলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্যুইবেক প্রভিন্সের সভাপতি আবদুল মান্নান। বক্তব্য রাখেন ঘোষিত কমিটির পূর্ব বিএনপির সহ-সভাপতি ফারুক হাওলাদার। এছাড়াও অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কানাডা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আবদুর রাজ্জাক রাজু, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া ও আবদুস সামাদ খান নান্টু।

বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান, সবার অংশগ্রহণের মধ্যদিয়ে নতুন কমিটি ঘোষণা করার। তারা বলেন, কানাডা বিএনপির নতুন দুটি কমিটি বিলুপ্ত করা হোক। এরপর অনুমোদিত প্রভিন্স কমিটিগুলোর ও সাবেক নেতাদের নিয়ে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি করা হোক।

ফারুক হাওলাদার তার বক্তব্যে দাবি করেন, উত্তর আমেরিকায় বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা আনোয়ার হোসেন খোকন নিজের পছন্দের লোকদের নিয়ে কমিটি অনুমোদন করিয়েছেন।

তিনি দাবি করেন, ঘোষিত কানাডা পূর্বে আংশিক কমিটি করা হয়েছে ৮ সদস্যের। এই কমিটিতে কয়েকজন বিতর্কিত ব্যক্তি রয়েছেন। সিনিয়র নেতাদের সাথে আলোচনা না করে এমন কমিটি করায় বিতর্কিত লোকেরা কমিটিতে স্থান পেয়েছেন। তার সাথে আলোচনা না করেই কমিটিতে তাকে রাখা হয়েছে। এছাড়াও গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্র্থীদের পক্ষে প্রচারণা চালো কয়েকজনও এই কমিটিতে স্থান পেয়েছেন।

লিখিত বক্তব্যে ক্যুইবেক প্রদেশ বিএনপির সভাপতি আবদুল মান্নান বলেন, সবাই যখন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানর মৃত্যুদিবসে শোকসভা ও দোয়া মাহফিল করছে, তখন এই কমিটির অনেকে গানবাজনার অনুষ্ঠান করেছে। আমরা যখন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংগ্রাম করছি, তখন এদের অনেকে আওয়ামী লীগের সভা সমাবেশে যোগ দিয়েছেন।

তিনি দাবি করেন, কোনো কাউন্সিলের মাধ্যমে এই দুটি কমিটি করা হয়নি। যারা কাউন্সিলের কথা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এনআরবি৩৬৫/এএমটি/এএমএম

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

টরন্টোতে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী নাট্যকর্মশালা

ইউনিভার্সিটি অব মিশিগানে বর্ষবরণ

মেক্সিকোতে বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে প্রবাসী বাঙালিদের বৈশাখী উৎসব

চিকিৎসা বিল মওকুফ হলো বাংলাদেশি বীর ছাত্রের