Monday
25 May 2026

ইউএস-বাংলার বহরে নতুন এয়ারক্রাফট

February 5, 2024

বাংলাদেশ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হয়েছে ১০ম ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০। যা নিয়ে প্রতিষ্ঠানটির উড়োজাহাজের সংখ্যা হল ২১টি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলার চীফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে সতুন সংযোজিত এয়ারক্রাফটকে বিমানবন্দরে ওয়াটার ক্যানন প্রদান করা হয়।

US Bangla Airlines

এয়ারবাস ও এটিআর কোম্পানির যৌথ সমন্বয়ে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটি তৈরি করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৮৩ কোটি টাকা। ভারতের ইন্ডিগো, উইংস এয়ার, এয়ার নিউজিল্যান্ড, ব্যাংকক এয়ারওয়েজ, ইরান এয়ারসহ বিশ্বের বিখ্যাত অনেক এয়ারলাইন্স রিজিওন্যাল রুটে ফ্লাইট পরিচালনার জন্য এটিআর ৭২-৬০০ ব্যবহৃত হয়ে থাকে। নিজস্ব অর্থায়নে কেনা নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ মোট ২১টি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

২০১৪ সালের ১৭ জুলাই দু’টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করে ২১টি এয়ারক্রাফট দিয়ে বহরকে সমৃদ্ধ করেছে ইউএস-বাংলা। আগামী ৩ মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে দুইটি এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নতুন এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি ফ্রান্সের ব্লাগনাক এয়ারপোর্ট থেকে মিশরের কায়রো হয়ে দুবাই থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিকাল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করে। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে মোট ৭৮টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন অভ্যন্তরীণ রুট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলিকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও চিনের গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এয়ারক্রাফটটি গ্রহণ করার সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ দেশের এভিয়েশনের মঙ্গলকামনা করে প্রার্থনা করা হয়।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

রেমিট্যান্সযোদ্ধাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের উপহার

মার্চ থেকে রোম যাবে বিমানের ফ্লাইট

প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান

ইতালির ভিসা প্রত্যাখ্যাতদের জন্য পরামর্শ

উত্তরা-মতিঝিল রুটে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল