Wednesday
29 April 2026

‘প্রিয় মালতী’ নিয়ে কায়রো চলচ্চিত্র উৎসবে মেহজাবীন

November 20, 2024

বিনোদন ডেস্ক: এবার কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে স্থান করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ও মেহজাবীন অভিনীত ছবি ‘প্রিয় মালতী’।

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরোনো বৈশ্বিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে এবার প্রদর্শিত হচ্ছে ৭২টি দেশের মোট ১৯০টি সিনেমা। ১৩ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলা উৎসবে থাকবে ৩০টির ও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

অভিনেত্রী মেহজাবিন জানান, কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে এবং প্রিমিয়ার শোতে মিশরীয়দের মাঝে যথেষ্ট সাড়া পাচ্ছে। দর্শকরা শো শেষ করে এসে অনেকেই সেভেন আউট অফ টেন দিচ্ছেন আবার কেউ ফাইভ আউট অফ টেন দিচ্ছেন। আবার উপস্থিত দর্শকদের মধ্য থেকে অনেকেই বলছেন, যে আপনাদের দেশের গল্প আর আমাদের দেশের গল্প প্রায় কাছাকাছি। এ ধরনের ঘটনা আপনাদের ওখানেও ঘটে তা ভেবে আমরা খুব দুঃখ অনুভব করছি। উপস্থিত দর্শকরা সরাসরি রিভিউ দেয়ায় মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

এই অভিনেত্রী জানান, বাংলাদেশের রিয়েল একটা ঘটনার সাথে নিজেকে খাপ খাইয়ে এবং সেটার বাস্তব উপলব্ধিটা সাবলীল অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলে আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য একটা গর্বের বিষয়।

‘প্রিয় মালতী’র পরিচালক শঙ্খ দাসগুপ্ত জানিয়েছেন, কায়রোতে ‘প্রিয় মালতী’র চারটি প্রদর্শনী রয়েছে। এর মধ্যে দুটিতে থাকবেন উৎসবে আসা দর্শকরা। এ ছাড়া সাংবাদিক ও বিচারকদের জন্য একটি করে প্রদর্শনী হবে। প্রতিটির শুরু ও শেষে থাকবে আমাদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

কায়রো চলচ্চিত্র উৎসবে ছবিটি লড়বে ‘গোল্ডেন পিরামিড’ পুরস্কারের জন্য। ‘প্রিয় মালতী’ ছাড়াও এ বিভাগে এখন পর্যন্ত ১৫টির মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম দেখা গেছে।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

শিল্পকলা একাডেমিতে টেরাকোটা কর্মশালা

পরিচয় মিলেছে ‘জামাল কুদু’র ইরানি সুন্দরীর